সবাইকে চমকে দিয়ে সরোগেসির মাধ্যমে সম্প্রতি যমজ সন্তানের বাবা বা ‘সিঙ্গেল ফাদার’ হয়েছেন বলিউড নির্মাতা-প্রযোজক করণ জোহর। বলিউডে চলতি বছরের অন্যতম সেরা ঘটনা যেটি। সন্তান জন্মের পর থেকেই আলোচনায় তুঙ্গে রয়েছেন করণ।
কেউ কেউ তার পাশে রয়েছেন, কেউবা সমালোচনা করতে কমে ছাড়েননি। তবে সেসবে মন নেই করণের। তিনি এখন সন্তানদের নিয়েই ব্যস্ত। এরমধ্যে দুই সন্তানের ছবিও ভাইরাল হয়েছে। তবে তা আসল কিনা তা জানা নিশ্চিত করেননি করণ।
সম্প্রতি দিল্লির এক অনুষ্ঠানে করণের কাছে জানতে চাওয়া হয় সিঙ্গেল ফাদার হিসেবে তাঁর কেমন লাগছে? উত্তরে করণ বলেন, ‘এক জন ভাল বাবার থেকে আমি অনেক ভাল মা।’
উল্লেখ্য, করণ জোহর এর আগেও বহু সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি বাবা হতে চান। কিছুদিন আগে নিজের অটোবায়োগ্রাফিতে ‘দ্য আনসুইটেবল বয়’-তেও তিনি লিখেছিলেন যে তিনি সন্তান দত্তক নিতে চান বা সারোগেসির মাধ্যমে সন্তানের বাবা হতে চান।
সন্তানদের নাম ইয়াশ ও রুহি। ইয়াশ নাম রাখা হয়েছে করণের প্রয়াত বাবার নাম থেকে এবং রুহির নাম রাখা হয়েছে মায়ের ‘হিরু’ নামের অংশ থেকে নিয়ে। খবর বলিউড লাইফ।
ইত্তেফাক/আনিসুর