চৈত্রের ঘন কুয়াশায় পাটুরিয়া রুটে ফেরি-লঞ্চ চলাচল বন্ধ ছিল!

 
চৈত্রের অভাবনীয় ঘন কুয়াশায় ব্যস্ততম পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সোমবার ভোরে প্রায় দুই ঘন্টা ফেরি-লঞ্চ চলাচল বন্ধ থাকে। একই কারণে আরিচা-কাজিরহাট নৌপথে লঞ্চ-নৌকা, কার্গো, স্পিডবোট চলাচল বন্ধ ছিল।
 
দীর্ঘ সময় এ সকল রুটে ফেরি-লঞ্চ চলাচল বন্ধ ও ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচলে ধীরগতির কারণে রাজধানী ঢাকার সাথে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বিলম্বিত হয়। পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট এলাকায় আটকে পড়া বিভিন্ন যানবাহনের যাত্রীসাধারণ পরিবহন শ্রমিকসহ ঘাট সংশ্লিষ্টরা দুর্ভোগ পোহায়। আটটার পর কুয়াশা কেটে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
 
বিআইডব্লিউটিসির স্থানীয় কর্মকর্তারা জানান, সোমবার গভীর রাতে সৃষ্ট কুয়াশা ক্রমেই ঘণীভূত হলে ভোররাতে অনিবার্য কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় বহরে চারটি ফেরি মঝে নদীতে আটকে থাকে। বাকিগুলো উভয় ঘাটের পন্টুনে নোঙ্গর করতে বাধ্য হয়। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় উভয় ঘাটে যানজট সৃষ্টি ও যাত্রীসাধারণ দুর্ভোগ পোহায়।