ভারতীয় পেসারদের সামনে অসহায় অসি টপঅর্ডার

ভারতীয় পেসাদের তোপের মুখে পড়ে বিধ্বস্ত অসি টপ অর্ডার। ধরমশালা টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ভুবনেশ্বর কুমাড় ও উমেশ যাদবের আগুনঝরানো বোলিংয়ে অসিদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৯৩ রান। তৃতীয় দিনে চা বিরতির আগ পর্যন্ত অসিদের লিড ৬১ রান। ম্যাচের নিয়ন্ত্রণ এখন ভারতের হাতে।
 
ম্যক্সওয়েল ৩৭ ও ম্যাথু ওয়েড ১ রানে অপরাজিত আছেন।
 
দ্বিতীয় ইনিংসে উমেশ যাদবের প্রথম শিকার হন ডেভিড ওয়ার্নার। দ্বিতীয় ইনিংসে একবার জীবন পেলেও সেটা কাজে লাগাতে ব্যর্থ হন ওয়ার্নার। মাত্র ৬ রান করে উমেশের বলে কিপার সাহার হাতে তালুবন্দী হন। এরপর ক্রিজে এসে অসি রান মেশিন স্টিভ স্মিথ বাউন্ডারি মেরে ইনিংস শুরু করে কাউন্টার এ্যাটাকিং শুরু করলেও ভুবনেশ্বর কুমারের যেন অন্য চিন্তা ছিল। গুড লেন্থ থেকে লাফিয়ে উঠে আসা বল পুল করতে গেলে স্ট্যাম্প ভেঙ্গে ছত্রখান হয় অসি অধিনায়কের। মাত্র ১৭ রানে ফিরে যান তিনি। 
 
এরপর উমেশ যাদবের শিকার হয়ে সাজঘরে ফেরেন আরেক ওপেনার ম্যাট রেনশ।
 
 
পেসারদের প্রথম স্পেল শেষ হবাও পর আক্রমণে আসে স্পিনাররা। অশ্বিনের শিকার হয়ে পিটার হ্যান্ডসকম্ব ও জাদেজার শিকার হয়ে আহত শন মার্শও দ্রুত প্যাভিলিয়নের পথ ধরেন।
 
এর আগে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৩৩২ রানে।প্রথম ইনিংস শেষে অসিদের জন্য ৩২ রানের লিড দেয় ভারত। রবীন্দ্র জাদেজা ৬৩ ও ঋদ্ধিমান শাহা ৩১ রানের ইনিংস খেলেন। অসিদের পক্ষে নাথান লায়ন ৫ টি উইকেট লাভ করেছেন। 
 
ইত্তেফাক/রেজা