ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ

পিরোজপুরের ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে ২দিন ব্যাপি ২৮তম বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সোমবার সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে কলেজ সংলগ্ন মানিক মিয়া পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি জেপির উপজেলা আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার। 
 
কলেজে অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন মামুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মো. মনিরুল হক মনি জোমাদ্দার, কলেজের উপাধ্যক্ষ মো. আবু জাফর, সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন খান, খায়রুন্নাহার রুবী, বিশ্বাস সাইদুর রহমান,  প্রভাষক আব্দুল হালিম হাওলাদার, মুরাদ হোসেন, ওসমান গনি, কলেজের গভর্নিং বডির সদস্য মো. হেমায়েত উদ্দিন রুস্তুম মিয়া, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা জাহানারা বারেক, মো. আলতাফ হোসেন , কিরণ চন্দ্র বসু প্রমুখ।
IMG0
 
পরে ক্রীড়া ও সাংস্কৃতিকে মোট ৩০টি ইভেন্টে ৩শ প্রতিযোগীর মধ্যে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
 
ইত্তেফাক/সাব্বির