জামালপুর দেওয়ানগঞ্জের জিল বাংলা সুগার মিলের শ্রমিকদের গত ৩ মাসের বকেয়া বেতন পরিশোধ না করায় শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। মিলের ব্যাবস্থাপনা পরিচালক আল আমীনকে গতকাল শ্রমিকেরা ৩ঘন্টা অবরুদ্ধ করে রাখে।
এ সময় উত্তেজিত শ্রমিকরা ব্যবস্থাপনা পরিচালকের কক্ষ ভাংচুরসহ বিদ্যুৎ ও এসি লাইন বিচ্ছিন্ন করে দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে মিল কর্তৃপক্ষ ঘন্টাব্যাপী শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন। এক সপ্তাহের মধ্যে চিনি বিক্রি করে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন দিতে সম্মতি প্রকাশ করলে শ্রমিকরা শান্ত হয়ে তাদের অবরোধ প্রত্যাহার করে নেয়।
মিলের শ্রমিক ইউনিয়নের সভাপতি(সিবিএ নেতা) বেলাল উদ্দিন জানান, মিল কর্তৃপক্ষ গত তিন মাস যাবত শ্রমিকদের বেতন না দেওয়ায় প্রায় ৪ শতাধিক শ্রমিক পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে।
এ ব্যাপারে মিল ব্যবস্থাপনা পরিচালক বলেন, মিলের আর্থিক সংকটের কারণে শ্রমিকদের বেতন পরিশোধ করা সম্ভব হয়নি। যে কারনে তিন মাসের বেতন বকেয়া পড়েছে বলে জানান তিনি।
ইত্তেফাক/নূহু