বঙ্গবন্ধুকে নিয়ে বোরহান বিশ্বাসের গান

বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে নিজের লেখা ও সুরে গান গাইছেন বোরহান বিশ্বাস। 'তুমি শোষিত মানুষের কণ্ঠস্বর' শিরোনামে গানটির মিউজিক কম্পোজিশন করছেন ওয়াহেদ শাহীন। 

সম্প্রতি ঢাকার নারিন্দার একটি স্টুডিওতে গানটির মিউজিক ট্র্যাক তৈরি হয়। এ বিষয়ে বোরহান বিশ্বাস বলেন, 'বঙ্গবন্ধুকে নিয়ে অনেক দিন আগেই গানটি লিখেছি। আমরা যারা বঙ্গবন্ধুকে দেখিনি, তার কথা শুনে বড় হয়েছি, তাকে কল্পনায় ধারণ করেছি তাদের জন্যই গানটি করা। গানের মিউজিক ট্র্যাক তৈরি হয়ে গেছে। শিগগিরই ফাইনাল টেক নেওয়া হবে'।

আরও পড়ুন:  সুবর্ণচরে এবার ছয় সন্তানের জননীকে গণধর্ষণের অভিযোগ

বোরহান বিশ্বাস এর আগে 'মা', 'লোকাল ট্রেন', 'স্বপ্নের পৃথিবী', 'ভালোবাসা এমনই হয়', 'দেশটা মায়ের মতো', 'আমার বাংলাদেশ' শিরোনামে নিজের লেখা ও সুরে গান করেছেন। তার লেখা 'অফিস কলিগ', 'স্বপ্ন ঘুড়ি', 'যদি চলে যাবে', 'মন তুই', 'এলোরে বৈশাখ' ও 'সোনার বাংলাদেশ' গান এ সময়ের বিভিন্ন জনপ্রিয় শিল্পীরা গেয়েছেন।

ইত্তেফাক/ জেডএইচডি