হানিমুনে নিভৃতে সময় কাটানোর জন্য দম্পতিরা পছন্দের কোনো হোটেলই বেছে নেন। কিন্তু এমন কি কখনো শুনেছেন কোনো হোটেলে হানিমুন করার পর সেই দম্পতিদের যদি ডিভোর্স হয় তবে সব টাকা ফেরত দেবে হোটেল? অবিশ্বাস্য হলেও ঘটনাটি সম্ভব করতে যাচ্ছে সুইডেনের কয়েকটি হোটেল।
এসব হোটেলের মালিকরা সিদ্ধান্ত নিয়েছেন তাদের প্রতিষ্ঠানে দম্পতিরা মধুচন্দ্রিমা করার এক বছরের মধ্যে যদি তারা ডিভোর্সের সিদ্ধান্ত নেন তবে মধুচন্দ্রিমার খরচ তারা ফেরত দেবে। তারা বুঝাতে চাইছে, তাদের হোটেলের পরিবেশ এতই ভালো যে সেখানে কোনো দম্পতি একান্তে সময় কাটোনোর পর আর বিবাহ বিচ্ছেদের কথা ভাবতেই পারবে না। তাদের কাছে জীবন অনেক ‘মধুময়’ বলে মনে হবে। কারো দাম্পত্য সম্পর্কে যদি কোনো সমস্যা চলতে থাকে তবে তারা ‘সম্পর্ক উন্নয়নের গ্যারান্টি’ও দিচ্ছে!
সুইডেনের কান্ট্রিসাইড হোটেল গ্রুপের কোনও একটি হোটেলে রাত কাটালেই দম্পতিরা এই সুযোগ নিতে পারবেন। হোটেলগুলোতে থাকার পর দম্পতিদের বিলসহ সব কাগজপত্র সংরক্ষণের অনুরোধ করেছে তারা। টাকা ফেরতের আবেদন করার সময় ডিভোর্স লেটার ও হোটেলে থাকার কাগজপত্র জমা দিতে হবে। স্ট্রেইট টাইমস।
ইত্তেফাক/রাফাত