মাগুরায় এক নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা

 
মাগুরা পৌর এলাকার আবালপুর গ্রামে জিয়ারুল ইসলাম ( ৪৫) নামে এক নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকাল পুলিশ তার লাশ উদ্ধার করে। তার মাথায় ৪টি ধারালো অস্ত্রের কোপ রয়েছে। নিহত জিয়ারুল উক্ত আবালপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে। খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
 
মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, মাগুরা পৌর এলাকার আবালপুর গ্রামে অবস্থিত মুক্তি মঞ্চ নামে একটি এনজিওতে নৈশ প্রহরী হিসেবে চাকরি করতো জিয়ারুল ইসলাম। সকালে উক্ত এনজিওর মধ্যে অবস্থিত একটি টিনের ঘরে জিয়াউলের লাশ পাওয়া যায়। তার মাথায় ৪টি কোপ রয়েছে। হত্যার কারণ জানা যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
 
ইত্তেফাক/রাফাত