চীনে নির্মাণাধীন মাচা ভেঙে নিহত ২

চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে ভবন নির্মাণের কাজে তৈরি একটি মাচা ভেঙে ২ জন প্রাণ হারিয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মঙ্গলবার সকালে হাসপাতালে মারা যান তারা। 
 
স্থানীয় সরকার জানায়, সোমবার স্থানীয় সময় বিকেল ২ টা ৩৫ মিনিটে মচেং নগরীর বিনোদন পার্কের নির্মাণ স্থলে এ দুর্ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়া আরো সাতজনকে উদ্ধারে অভিযান চলছে। 
 
উদ্ধারকাজ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা হুয়াং গুয়ান বলেন, ৩০ বর্গ মিটার আয়তনের এ মাচাটি হঠাৎ ভেঙ্গে পড়লে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নির্মাণ প্রকল্পের দায়িত্বে নিয়োজিত আট ব্যক্তিকে আটক করেছে। সিনহুয়া।