দিনাজপুরের নবাবগঞ্জের জেফরি পল্লী গ্রামের খোলা মাঠে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বজ্রপাতে মনসুর রহমান (৫৫) নামে এক ব্য মৃত্যু ঘটেছে। নিহত মনসুর রহমান উপজেলার কুশদহ ইউনিয়নের শিবপুর (আড়াকাটা) গ্রামের মৃত সমশের আলীর ছেলে।
কুশদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়েম সবুজ বলেন, মনসুর রহমান সকালে বাড়ির পার্শ্ববর্তী বাজারের হোটেলে নাস্তা শেষে বাড়ি ফিরছিলেন। পথে প্রকৃতির ডাকে সাড়া দিতে জেফরি পল্লী গ্রামের খোলা মাঠে অবস্থানকালে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটেছে। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।