আমাদের মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠর একজন মোস্তফা কামাল। কিন্তু তাঁর মায়ের দাবি তিনি ভুল নামে দেশে-বিদেশে পরিচিত হয়ে আছেন রাষ্ট্রীয়ভাবে ৪৮ বছর ধরে। এটা অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশের ইতিহাসে যাঁর নাম ৭ জন বীরশ্রেষ্ঠর নামের তালিকায় অন্তর্ভুক্ত। এমন এক ঐতিহাসিক মানুষের নাম ভুল প্রচারিত—শুনতে হলো স্বাধীনতার ৪৮ বছর পর তাঁর বৃদ্ধ মায়ের মুখে। এই বীরশ্রেষ্ঠর প্রকৃত নাম মোহাম্মদ মোস্তফা। শিক্ষাসনদ, সেনাবাহিনীর চাকরি এমনকি বীরশ্রেষ্ঠর খেতাব সম্পর্কিত সরকারি প্রজ্ঞাপনেও তিনি মোহাম্মদ মোস্তফা। জাতির এই সূর্য সন্তানের বৃদ্ধ মায়ের একটাই দাবি—তিনি মৃত্যুর আগে সন্তানের সঠিক নামটা রাষ্ট্রীয় আন্তর্জাতিক সবকাজে অন্তর্ভুক্তি দেখে যেতে চান। নতুন প্রজন্ম যেন আর এই বীরশ্রেষ্ঠকে মোস্তফা কামাল না বলে, সেই সংশোধন রাষ্ট্রীয়ভাবে জরুরি। মোস্তফা কামালের নামটা মোহাম্মদ মোস্তফা করার জন্য অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
মির্জা আবু হেনা কায়সার
উত্তরা, ঢাকা