বাগেরহাটের শরণখোলা থানা পুলিশ পশ্চিম রাজাপুর গ্রামে অভিযান চালিয়ে বনদস্যু আছাদুলকে (৩০) দুই পাইপগানসহ আটক করেছে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আছাদুলকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে দু'টি পাইপগান, দুই রাউন্ড গুলি ও একটি রামদা উদ্ধার হয়। আছাদুল উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের আইয়ূব আলী পহলানের ছেলে।
এ ব্যাপারে শরণখোলা থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ আ. জলিল।