দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ বলেছেন, দেশ থেকে দুর্নীতি নির্মূলে দুর্নীতিবাজ কর্মকর্তাদের আইনের আওতায় আনা হবে। দুদক কমিশনার জুনিয়র কর্মকর্তারা যাতে দুর্নীতি করা থেকে বিরত থাকতে পারে, এ জন্য নিজ নিজ মন্ত্রণালয় দুর্নীতি মুক্ত ঘোষণা দিতে মন্ত্রিদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দুর্নীতিবাজ কর্মকর্তারা রেহাই পাবে না। তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে।
ড. নাসির আজ মঙ্গলবার চট্টগ্রামে স্থানীয় সাকির্ট হাউজে আয়োজিত এক আলোচনা সভায় বক্তৃতাকালে এ কথা বলেন। তিনি সাধারণ জনগণের কল্যাণে ন্যায় বিচার ও সুশাসন নিশ্চিত করতে আন্তরিকতার সাথে কাজ করতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, দুর্নীতির খারাপ প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করে তুলতে হবে এবং এ ক্ষেত্রে সকলকে এগিয়ে আসতে হবে।-বাসস।