পরিণীতির গাওয়া প্রথম গান মুক্তি পেল! দেখুন ভিডিও

বোন প্রিয়াঙ্কা চোপড়ার দেখানো পথেই হাঁটলেন পরিণীতি চোপড়া। অভিনয়ের পর এবার গানেও হাতেখড়ি হল তাঁর। 
 
পরবর্তী ছবি ‘মেরি পেয়ারি বিন্দু’তে গান গেয়েছেন কিল দিল নায়িকা । ইউটিউবে মুক্তি পেয়েছে তাঁর গাওয়া প্রথম গান ‘মানা কে হাম ইয়ার নহি’। কাওসর মুনিরের লেখা ওই গানে সুর দিয়েছেন শচীন-জিগর।
 
 
মুক্তি পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় নায়িকাকে গান গাওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকারা।
 
শাস্ত্রীয় সঙ্গীতের প্রথাগত শিক্ষা রয়েছে পরিণীতির। সেই শিক্ষাকে এ বার কাজে লাগিয়েছেন তিনি। 
 
গান গাওয়ার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিণীতি বলেছেন, ‘অফার পাওয়া থেকে গান গাওয়া পর্যন্ত স্নায়ুর উপর ভীষণ চাপ পড়েছিল।’
 
এর আগে বলিউডে আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর, সোনাক্ষী সিনহা, প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকারা অভিনয়ের পাশাপাশি গানও গেয়েছেন। সব কিছু ঠিক থাকলে আগামী ১২ মে মুক্তি পাবে ছবিটি। 
 
 
ইত্তেফাক/রেজা