লতা মঙ্গেশকর। শুধু ভারতেই নয়, পুরোবিশ্বে তার সুরের পরিচিতি। তাই ‘কিংবদন্তী’ বিশেষণটি তার নামের আগে জুড়েছে অনেক আগেই। অন্যদিকে দেশের গুণী সঙ্গীতশিল্পী রুনা লায়লা। তারও গুণের গণ্ডি নিয়ে বলতে হলে অনেককিছুই বলতে হয়।
এই দু’জন গুণী মানুষ দু-দেশের হলেও বিভিন্ন সময় গানকে ঘিরেই দেখা হয় বারবার। সেই থেকে সখ্য শুরু। এমনকি লতার বাসায়ও আমন্ত্রিত হয়েছেন রুনা লায়লা। এবার আবারো সেই খবর। ভারতে কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের বাসায় গেলেন রুনা লায়লা।
তবে এবার একা নয়। সাথে ছিলেন দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর। গত সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ের পেডার রোডে লতার বাসায় তার সঙ্গে দেখা করতে যান তারা।
ইত্তেফাক/আনিসুর