ফ্লোরিডা ত্রিদেশীয় মেলায় বেবি নাজনীন

 
দেশের পাশাপাশি দেশের বাইরেও বিভিন্ন স্টেজ শো নিয়ে সারাবছর ব্যস্ত থাকেন সঙ্গীতশিল্পী বেবি নাজনীন। সম্প্রতি তিনি আমেরিকার ফ্লোরিডায় অনুষ্ঠিত ২৪তম এশিয়ান ট্রেড ফেয়ারে গান করলেন।
 
বাংলাদশ, ভারত ও পাকিস্তান প্রতিবছর এই মেলার আয়োজন করে থাকে। যেখানে তিন দেশের মিলনমেলা ঘটে। ​২ দিনব্যাপী অনুষ্ঠিত এই মেলার দ্বিতীয় দিন পারফর্ম করেন বেবী নাজনীন।
 
বাংলাদেশের হয়ে বেবি নাজনীনসহ ভারত থেকে সারেগামা পা চ্যাম্পিয়ন কুশল পাল ও পাকিস্তান থেকে রায়ান সঙ্গীত পরিবেশন করেন।
 
ইত্তেফাক/আনিসুর