সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ৭ নেতা-কর্মীসহ ৪৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগের মামলা রয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা থানা ১২জন, কলারোয়া থানা ৭জন, তালা থানা ৩ জন, কালিগঞ্জ থানা ৭জন, শ্যামনগর থানা ৫জন, আশাশুনি থানা ৪জন, দেবহাটা থানা ৪জন ও পাটকেলঘাটা এলাকা থেকে ১ জনকে আটক করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।