বাঘায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত জেএমবি সদস্য গ্রেফতার

 
রাজশাহীর বাঘায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৫৪ নম্বর তালিকাভুক্ত জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার আড়ানী পৌর এলাকার ভারতিপাড়া গ্রামে অবস্থিত নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
 
গ্রেফতারকৃত জেএমবির নাম নিউটন হাবিব, ওরুফে পিন্টু,ওরুফে ইকবাল বলে জানা গেছে। সূত্রে জানা যায় , গ্রেফতারকৃত নিউটন হাবিব রাজশাহী অঞ্চল থেকে জেএমবি তালিকায় নাম লিখিয়ে দীর্ঘ দিন ধরে নিজেকে নানা অপরাধের সাথে সম্পৃক্ত রেখে আত্মগোপন করে চলছিলেন।
 
এ জন্য তাকে একাধিক নামে পরিচিতি লাভ করতে হয়েছে।  পুলিশ  মাঝে মধ্যে গ্রেফতারের তৎপরতা চালালেও তাকে খুঁজে পাইনি। সর্বশেষ বুধবার বেলা সোয়া ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে নিউটন হাবিব ,ওরুফে পিন্টু ,ওরুফে ইকবাল এর বাড়ি ঘেরাও করে বাঘা থানা অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একদল সঙ্গীয় ফোর্স তাকে গ্রেফতার করে। তার পিতার নাম মৃত হাকিম উদ্দিন  বলে জানা গেছে।
 
বাঘা থানা অফিসার  ইনচার্জ (ওসি) আলী মাহামুদ জানান, আটক নিউটন হাবিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৫৪ নম্বর তালিকা ভুক্ত জেএমবি ক্যাডার। সে বিভিন্ন  নামে নিজেকে পরিচয় দিয়ে আসলেও এলাকার লোকজনের কাছে নিউটন নামে পরিচিত।  বৃহস্পতিবার  সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে বলে তিনি জানান। 
 
ইত্তেফাক/আনিসুর