পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩ নেতাকর্মীকে আটক করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। বুধবার সকালে উপজেলার করতোয়া নদী সংলগ্ন ময়নামতির চর এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃতরা হচ্ছে, দেবীগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক সজিব এবং শিবির কর্মী মিজান।
পুলিশ জানায়, আটককৃতরা দেবীগঞ্জ উপজেলা সদরের করতোয়া নদীর ময়নামতির চরে নাশকতা সৃষ্টির চেষ্টায় গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম ছাত্র শিবিরের ওই ৩ নেতাকর্মীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/আনিসুর