নরসিংদীর রায়পুরায় বুধবার ট্রেনের ধাক্কায় ইসমাইল (৫৭) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় অটোরিক্সার চালকসহ দুইজন আহত হয়েছেন।
আহতরা হলেন চালক হাবিবুর রহমান ও যাত্রী মো. বাচ্চু মিয়া। আশংকাজনক অবস্থায় আহত চালক হাবিবকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের বাড়ি নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বদরপুর গ্রামে।
জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ভৈরব রেলওয়ে সড়কের রায়পুরা উপজেলার আমিরগঞ্জ রেল স্টেশনের পশ্চিম আউট সিগন্যালে অবৈধ রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিক্সার যাত্রী ইসমাইল মিয়া ঘটনাস্থলেই নিহত ও দুইজন আহত হন।