সম্প্রতি ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালক পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ সাঈদ খোকনকে চেয়ারম্যান এবং মো. ইসমাইল নওয়াবকে ভাইস চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যান মো. ইসমাইল নওয়াব ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের উদ্যোক্তা পরিচালক। - প্রেস বিজ্ঞপ্তি