সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২০ মার্চ র্যাব রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সারোয়ার- তামিম গ্রুপের দুই ইঞ্জিনিয়ারসহ মোট পাঁচ জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করে। জঙ্গিদের কাছ থেকে বিস্ফোরক ও জিহাদি বই উদ্ধার করা হয়। ওই ঘটনায় বাড্ডা থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করা হয়। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় র্যাব-১০ এর অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকীর নেতৃত্বে একটি দল দোহার মৌড়া এলাকা থেকে মিজবাহ ও তাঁর ভাই মাহফুজকে গ্রেফতার করে। তাঁদের দেয়া তথ্য অনুযায়ী, কক্ষ থেকে জঙ্গি প্রশিক্ষণ ও যোগাযোগ কাজে ব্যবহূত একটি ল্যাপটপ এবং বিছানার নিচ থেকে মাহফুজের হাতে তৈরি দেশীয় অস্ত্র ডেগার উদ্ধার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে মিজবাহর কাছ থেকে তথ্য নিয়ে জেএমবির আরেক সদস্য তাইবুর রহমানকে মঙ্গলবার বিকেল চারটায় দোহার নারিশা সাকিন এলাকা থেকে গ্রেফতার করা হয়। ওই তিনজনের দেয়া তথ্য অনুসারে বুধবার ভোর ছয়টায় কেরানীগঞ্জ থেকে ফয়সাল আহমেদ সানিলকে গ্রেফতার করা হয়। এই সময় ফয়সালের বাড়ি থেকে জঙ্গিবাদী বই উদ্ধার করা হয়।