মেধাবী ছাত্র রমজান অর্থাভাবে ভর্তি হতে পারছে না

শেরপুরের শ্রীবরদী উপজেলার কুরুয়া নিমতলী গ্রামের দিনমজুর রফিকুল ইসলামের মেধাবী ছেলে রমজান আলী টাকার অভাবে চট্টগ্রাম মেরিন একাডেমিতে ভর্তি হতে পারছে না। ইতোপূর্বে এ মেধাবী ছেলেটি ভাল রেজাল্ট করেও শুধু অর্থের অভাবে দু’দুবার লেখাপড়া ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠন ‘অসহায় ও দরিদ্র শিক্ষার্থী উন্নয়ন সংস্থা’র সহায়তায় সে এসএসসি ও এইচএসসি তে জিপিএ-৫ পেয়ে পাস করে। এরপর উচ্চশিক্ষার ভর্তিযুদ্ধে এবার সে চট্টগ্রাম মেরিন একাডেমিতে ফিসারিজ বিভাগে ভর্তির সুযোগ লাভ করেছে। কিন্তু ওই বিভাগে ভর্তি হতে তার ৮৪ হাজার টাকার প্রয়োজন। আগামী ২৭ মার্চ তার ভর্তির শেষ তারিখ।

ইতোমধ্যে নামপ্রকাশে অনিচ্ছুক এক সহূদয় ব্যক্তি তাকে ১০ হাজার টাকা সাহায্য দিয়েছেন। তার আরো ৭৪ হাজার টাকার প্রয়োজন। এ ব্যাপারে তার পরিবার ও স্বেচ্ছাসেবী সংগঠনটির পক্ষ থেকে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। অভাবগ্রস্ত ছাত্রটির মোবাইল নাম্বার ০১৯২৮৫২৮২৪৩।

ইত্তেফাক/নূহু