তাইওয়ানের গণতন্ত্রপন্থি কর্মী লি মিং চিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে চীন। এক সপ্তাহ আগে তিনি নিখোঁজ হন। এরপর বিষয়টি সংবাদ মাধ্যমে এলে গতকাল চীনের তরফ থেকে তার আটকের বিষয়টি জানানো হয়।
চীন জানিয়েছে, জাতীয় নিরাপত্তায় বিঘ্নসৃষ্টি তথা ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে তাকে আটক করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। চীনের তাইওয়ান বিষয়ক দপ্তরের মুখপাত্র মা সিয়াওগুয়াং বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে তদন্ত হচ্ছে। গত ১৯ মার্চ লি’র ম্যাকাও ইমিগ্রেশনে তার সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্নশেষে তার আর কোনো হদিস পাওয়া যায়নি। চীন জানিয়েছে, বর্তমানে লি এর শারীরিক অবস্থা ভালো আছে।
ইত্তেফাক/নূহু