সাতক্ষীরায় জেএমবি সদস্য সেলিম বাবু গ্রেফতার

 
সাতক্ষীরায় জেএমবির পলাতক সদস্য সেলিমুজ্জামান বাবু ওরফে সেলিম বাবু ওরফে টাক বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
বুধবার রাতে তার বাড়ি শহরের ইটাগাছা এলাকা থেকে  তাকে গ্রেফতার করা হয়। সেলিম বাবু (৪৫) শহরের ইটাঁগাছা এলাকার তমিজউদ্দিনের ছেলে। 
 
সাতক্ষীরা সদর থানার ওসি ফিরোজ হোসেন মোল্যা জানান, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তাকে তার বাড়ির কাছ থেকে গ্রেফতার করা হয়। 
 
তিনি জানান, সেলিম  জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির একজন সক্রিয় সদস্য ও জেলা পুলিশের তালিকাভুক্ত আসামি। তার বিরুদ্ধে গোপালগঞ্জে ব্রাক ব্যাংকে ডাকাতি, নাশকতা ও সহিংসতার চারটি মামলা রয়েছে। 
 
ইত্তেফাক/কাউছার