সাজ্জাদ-মেহজাবিনকে নিয়ে বান্নাহ’র প্রথম মিউজিক ভিডিও

 
বিভিন্ন ধরণ-ধাঁচের নাটক, টেলিফিল্ম বানিয়ে ইতোমধ্যে বেশ নামডাক কুড়িয়েছেন নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। সবশেষ ক্লোজ আপ কাছে আসার অফলাইন গল্প দিয়ে বেশ প্রশংসাও পেয়েছেন। এবার প্রথমবারের মতো হাত দিলেন মিউজিক ভিডিও নির্মাণে।
 
মিউজিক ভিডিওতে অভিনয় করেছন শোবিজের চেনা ‍মুখ মেহজাবিন ও ইরফান সাজ্জাদ। ‘কথা দাও তুমি’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান এবং কণা। জনি হকের লেখা এই গানটিতে সংগীতায়োজন করেছেন ইমরান। সিএমভির আয়োজনে, মোশনরক ইন্টারটেইনমেন্ট এজেন্সি ও ইউসিএফ প্রোডাকশন হাউজের ব্যানারে ভিডিওটি নির্মাণ করা হচ্ছে। 
IMG0
প্রথম মিউজিক ভিডিও নিয়ে নির্মাতা বান্নাহ ইত্তেফাক অলাইনকে বলেন, জীবনের যেকোন প্রথম এর আনন্দটাই আলাদা। এতদিন তো ভিডিও ফিকশন একটার পর একটা নির্মান করেছি। “ফ্ল্যাশব্যাক” দিয়ে শুরু। ওই থেকে আপনাদের ইন্সপায়ারেশন এ আর থামা থামি নাই। জীবনের প্রথম সিরিয়াল “নাইন এন্ড এ হাফ”। এর পর অনলাইন ভাইরাল করেছি কিছু বছর আগে। আপনাদের মনে আছে কিনা জানি না ভ্যালেন্টাইন্স ডে তে মায়ের প্রতি ভালোবাসা নিয়ে রবির ভাইরালটা করেছিলাম। ওই সময় আপনাদের যে ভালোবাসা পেয়েছিলাম তা ভুলবো না। তার পর প্রথম থটফিল্ম। সেখানেও ইন্সপায়ারেশন এর অভাব ছিল না।’
 
তিনি আরো বলেন, ‘এবার আবারো আরেকটা প্রথম।জীবনের  প্রথম মিউজিক ভিডিও। এক্সপেরিয়েন্স যাই থাকুক যেকোন প্রথমের শুরুতেই আমার হার্ট বিট বেড়ে যায়। এখনো যে তা পরিবর্তন হয়নি তা বুঝেছি গতকাল। হয়ে গেছে শুটিং।’
 
ইত্তেফাক/আনিসুর