মেক্সিকোর পশ্চিমাঞ্চলের একটি খাদে বুধবার অন্তত ১০টি লাশ পাওয়া গেছে। দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
দেশটির কোলিমার গভর্নর জোস ইগনাসিও পেরালতা বলেন, জালিস্কো ও কোলিমা রাজ্যের সীমান্তবর্তী স্থানে কুয়েসেরিয়া শহরের কাছে গভীর একটি খাদের নিচে লাশগুলো পাওয়া গেছে।
এ ঘটনায় তিনি সাংবাদিকদের বলেন, ‘কয়েকটি লাশ ইতোমধ্যেই পচে গেছে। কোন কোনটি কঙ্কালে পরিণত হয়েছে।’
গভর্নর আরো বলেন, ‘এ ব্যাপারে একটি তদন্ত চলছে। এ পর্যন্ত আমরা ১০টি লাশ পেয়েছি এবং এটিই সর্বশেষ খবর।’
তবে ধারণা করা হচ্ছে লাশগুলো মাদক চোরাচালানকারী গোষ্ঠী সদস্যদের। ওই এলাকায় প্রতিদ্বন্দ্বী মাদক চক্রগুলোর মধ্যে প্রায়ই খুনের ঘটনা ঘটে। এএফপি।