খরায় বিপর্যস্ত দক্ষিণ ভারতে দেখা গেল অভূতপূর্ব ঘটনা। কেইগা পৌরসভায় খরায় কাবু হয়ে যাওয়া ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের ভয়াবহ বিষাক্ত কিং কোবরাকে বোতলের পানি পান করিয়েই সুস্থ করে তোলা হচ্ছে।
কিং কোবরা রাজগোখরা সাপ সাধারণত মানুষ এড়িয়েই চলে। লোকালয় থেকে যত দূরে সম্ভব বসতি স্থাপন করে। কিন্তু কেইগার সাপটি পানিসংকটে পড়ে লোকালয়ের মধ্যে চলে আসে। আনুমানিক ১২ ফুট দৈর্ঘ্যের সাপটি পানির অভাবে এটি অনেকটা কাবু হয়ে পড়েছিল। ধুকতে থাকা সাপটিকে স্থানীয়রা বোতলের পানি পান করিয়ে সুস্থ করে তোলে।
ভিডিওতে দেখা যায় তারা সাপটিকে বোতলের পানি পান করাচ্ছে। এ সময় সাপটিও তৃষ্ণা নিবারণ করতে সে পানি আগ্রহের সঙ্গে পান করছে। বনকর্মীরা জানিয়েছেন, এ অঞ্চলে খরার কারণে বহু প্রাণী অসুস্থ হয়ে পড়েছে। ফলে কোনো অসুস্থ প্রাণী পাওয়া গেলে তাকে সবার আগে পানি পান করতে দিতে হবে।
প্রচণ্ড বিষাক্ত রাজগোখরা ১৮ ফুট পর্যন্ত লম্বা হয়। খুবই আক্রমণাত্মক প্রাণী হিসেবে খ্যাত এই সাপ সাধারণত আক্রান্ত না হলে অথবা নিজের ডিম ঝুঁকির মধ্যে না পড়লে মানুষকে আক্রমণ করে না। হাফিংটন পোস্ট।
ইত্তেফাক/সাব্বির