পাকিস্তানের গোয়েন্দারা বাংলাদেশে জঙ্গিদের উৎসাহ দেয় : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ‘আমাদের দেশে জঙ্গিদের উৎসাহ দেয়’। একদল মানুষ উঠে পড়ে লেগেছে বাংলাদেশে ‘আইএস’ আছে তা প্রতিষ্ঠা করা জন্য। 
 
বৃহস্পতিবার সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গেরাপঁচা প্রাথমিক বিদ্যালয়ে তিনটি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণকালে  তিনি এ কথা বলেন। 
 
কয়েকটা মানুষ, আর কয়েকটা বোমা মেরে দেশ ও সমাজ পরিবর্তন করা যাবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, এ সব করে যদি কিছু হতো তাহলে অনেক দেশেই অনেক কিছু হতো। আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গি আস্তনাগুলোতে হঠাৎ করে আক্রমণ করে না। প্রথমে গিয়ে জঙ্গিদের আত্মসর্মপণ করার সুযোগ দেয়। তারা স্বাভাবিক জীবনে ফিরে আসলে সরকার তাদের সহযোগিতা করবে। 
 
জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গণি, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মুখলোছুর রহমান রিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হকসহ নেতাকর্মীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বাসস