ছোটবেলা থেকেই বলিউডের পোকা তিনি। স্কুল পালিয়ে সিনেমা দেখা থেকেই অভিনয়ের শখ জাগে। এখন তিনি বলিউডের অন্যতম সেরা নায়ক। বলছি রণবীর সিংয়ের কথা। গুন্ডে, রাম-লীলা, বাজিরাও মাস্তানির মত হিট সিনেমা উপহার দিয়ে রণবীর এখন ব্যস্ত তার আরেকটা শখ পূরণে। সেটা হল র্যাপ গাওয়া। গান শোনার মত জ্যামিংও এই অভিনেতার প্রিয় শখ ।
কিন্তু এবার পেশাদার র্যাপটাও করেই ফেললেন রণবীর! মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করে শঙ্কর মহাদেবনের স্টুডিওর বাইরে দেখা গেল রণবীরকে। পাপারাজ্জির ক্যামেরার সামনে পোজও দিলেন দিব্যি! তখন থেকেই সকলে জানতে চাইছিলেন, অভিনেতা হঠাৎ শঙ্কর মহাদেবনের স্টুডিওয় গিয়েছিলেন কী করতে? উত্তর পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি অবশ্য।
Make a mixxx @IAmAnushka pic.twitter.com/Gn4fsgo4OO
— Ranveer Singh (@RanveerOfficial) March 29, 2017
রণবীর নিজেই স্টুডিওর ভেতরের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছেন। অনুশকা মনচন্দার সঙ্গে জ্যামিং করছিলেন তিনি! অনুশকা যে গান-অভিনয় দুটোই ফাটিয়ে করেন, সেটা তো অ্যাংরি ইন্ডিয়ান গডেসেস এই জানা গিয়েছে! রণবীরও নেহাত মন্দ গান না নিশ্চয়ই। তবে জ্যামিংটা তারা কোন প্রজেক্টের জন্য করছেন, সেটা এখনও ধোঁয়াশায় আছে।
ইত্তেফাক/রেজা