রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

রাজধানীর স্বামীবাগে জাকির হোসেন (৩০) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
 
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে স্বামীবাগের নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সমানে তাকে হত্যা করা হয়। 
 
জাকির হোসেনের বাবার নাম এনায়েতুল হক। তিনি ওই এলাকার ১৯/এ নম্বর বাড়িতে থাকতেন। বাসার পাশেই তার ব্যবসা প্রতিষ্ঠান। 
 
ঢাকা মেডিক্যাল কলেজ কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, দুপুরে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে মুখোশধারী চার যুবক এসে তাকে গুলি করে।  স্থানীয়তা তাকে উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে আনা হয়। দুপুর ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।