নড়াইলের পল্লীতে ঘোড় দৌঁড় প্রতিযোগিতার মেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মুন্না শেখ (৩৮) নামে এক বেলুন বিক্রেতা নিহত হয়েছেন। এতে শিশুসহ আরো চারজন আহত হয়েছেন।
নিহত মুন্না শেখ কালিয়া উপজেলার নওয়াগ্রামের কামরুল শেখের ছেলে। আহতরা হলেন, সাইদুল শেখ, সোহেল শেখ, শিশু মিলন ও রওশন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার বিকেলে নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের হাড়িডাঙ্গা গ্রামে।
কালিয়া থানার এসআই শিমুল একজন নিহত ও চারজন আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।