অস্ট্রিয়ার ঠান্ডায় ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শুটিং শেষ

২০১২ সালে ‘এক থা টাইগার’ সিনেমার ব্যাপক সাফল্যের পর এর সিক্যুয়েল হিসেবে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটির শুটিং কিছুদিন আগে অস্ট্রিয়াতে শুরু হয়েছিল। এই ছবির মধ্যদিয়েই সালমান খান ও ক্যাটরিনা কাইফ প্রায় ৬ বছর পর আবার একসঙ্গে কোন সিনোমার কাজ শুরু করে। 
 
শুটিং সেট থেকে সালমান-ক্যাটরিনার ফার্স্ট লুক ও ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা ছড়ায়। টাইগার (সালমান) ও জয়া (ক্যাটরিনা) দুজনেই শুটিংয়ের সেট থেকে বিভিন্ন ছবি শেয়ার করেন।
 
 
বরফশীতল অস্ট্রিয়াতে সালমান খান নেকরের সঙ্গে লড়াই করেছেন বলে জানা গেছে। অ্যাকশনে ভরপুর ছবিটির অ্যাকশন পরিচালক হিসেবে কাজ করেছেন ‘দ্যা ডার্ক  নাইট’, ‘ইনসেপনশন’ ছবির অ্যাকশন পরিচালক টম স্ট্রুর্থাস।
 
বরফাচ্ছিদত অস্ট্রিয়া ছবিটির প্রথম শিডিউলের শুটিং ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। সিনেমার পরিচালক আলী আব্বাস জাফর নিজেই টুইটারে এই কথা জানিয়েছেন। শুটিং স্পটের ছবি শেয়ার দিয়ে পরিচালক লেখেন, ‘ভয়ঙ্কর ঠান্ডার এই যাত্রা অবশেষে শেষ হল। অস্ট্রিয়ায় ছবির প্রথম শুটিং শিডিউল সম্পন্ন।’
 
চলতি বছরের ক্রিসমাসে ছবিটি মুক্তিপাবে বলে আশা করা হচ্ছে। ডেকান ক্রনিকল।
 
ইত্তেফাক/রেজা