ঝিনাইদহের বিভিন্ন উপজেলা থেকে ১ জঙ্গি, ১২ জামায়াত নেতাকর্মীসহ ৬৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, রাতভর জেলার ৬ টি উপজেলায় নাশকতা ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সে সময় কালীগঞ্জ উপজেলা থেকে লাল্টু শেখ নামের এক জঙ্গিসহ ১৫ জন, সদর উপজেলা থেকে ২ জামায়াতসহ ২০ জন, শৈলকুপা থেকে ৮ জন, হরিণাকুন্ডু থেকে ৫ জন, কোটচাঁদপুর উপজেলা থেকে ৩ জামায়াতসহ ৭ জন ও মহেশপুর থেকে ৭ জামায়াতসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত নামের বিভিন্ন থানায় মামলা রয়েছে।
কালিগঞ্জ থানায় আটক জঙ্গি লাল্টু কালিগঞ্জ উপজেলার আজমতপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে।
ইত্তেফাক/কাউছার