কুমিল্লায় জঙ্গি আস্তানায় চলছে ‘অপারেশন স্ট্রাইক আউট’। আজ শুক্রবার বেলা সোয়া ১১টা থেকে এ অভিযান শুরু হয়।
চট্টগ্রাম রেঞ্জের পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম জানান, ‘অপারেশন স্ট্রাইক আউট’- এ অংশ নিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট, যৌথ বাহিনী। তাদের সঙ্গে যোগ দিয়েছেন র্যাব-১১ সদস্যরা।
এদিকে শুক্রবার অভিযান শেষ না হওয়া পর্যন্ত ঘটনাস্থলের পাশের প্রায় ২ কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এ অভিযানকে কেন্দ্র করে ওই বাড়ির চারদিকে এক কিলোমিটার এলাকাজুড়ে র্যাব-পুলিশসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করেছে। ওই বাড়িতে জঙ্গিদের অবস্থান থাকায় স্থানীয় এলাকার লোকজনকে বাড়ি সংলগ্ন সড়কে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত থেকে পুরো অভিযানের দিক নির্দেশনা দিচ্ছেন।
ইত্তেফাক/কাউছার