ইসলামপুরে দুই ড্রেজার ধ্বংস, আটক এক

জামালপুর প্রতিনিধি

রবিবার বিকালে ইসলামপুরের ব্রহ্মপুত্র শাখা নদ দশানি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুইটি ড্রেজার মেশিন আগুন দিয়ে ধ্বংস করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক ড্রেজার মেশিনের মালিককে আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার গাইবান্ধা ইউনিয়নের টুংরাপাড়া দশানি নদীর নির্মাণাধীন সেতু সংলগ্ন স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রে মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত অবৈধ বালু উত্তোলনের দুইটি ড্রেজার মেশিন আগুনে ধ্বংস করে এবং এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ড্রেজার মেশিন মালিক হাইদর আলীকে আটক করা হলেও অপরজন পালিয়ে যেতে সক্ষম হয়।