৯/১১ এ পেন্টাগনে হামলার অপ্রকাশিত ছবি প্রকাশ

 
যুক্তরাষ্ট্রে ২০১১ সালের ১১ সেপ্টেম্বর প্রতিরক্ষা দফতর পেন্টাগনে যে হামলা হয়েছিল তার অপ্রকাশিত বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে সেদেশের গোয়েন্দা সংস্থা এফবিআই। ভয়াবহ ওই হামলায় ১৮৪ জন মানুষ নিহত হয়েছিলেন।
 
 
শুক্রবার এফবিআই প্রকাশিত ২৭টি ছবি আগে কখনও দেখা যায়নি। ভার্জিনিয়ার ডুলেস থেকে লস অ্যাঞ্জেলসগামী আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৭৭ হাইজ্যাক করে জঙ্গিরা পেন্টাগন ভবনে আছড়ে পড়ে। ছবিগুলোতে ঘটনার পরপর উদ্ধারকর্মীদের তৎপরতা, হামলা চালানো বিমানের ধ্বংসাবশেষ ও পেন্টাগন ভবনের চিত্র দেখা যায়। ইউএসএ টুডে।
 
 
 
 
 
আমেরিকান এয়ারলাইন্সের ধ্বংস হওয়া অংশ
 
 
 
ভবনের অভ্যন্তরিন অবস্থা
 
 
 
 
ইত্তেফাক/রাফাত