কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা
কালকিনিতে সড়ক দুর্ঘটনায় আহত আকিমন নেছা (৮০) সোমবার ভোরে বরিশাল শেবাচিম হাসপাতালে মারা গেছেন। তিনি উপজেলার বালীগ্রাম এলাকার আটিপাড়া গ্রামের জালালউদ্দিন হাওলাদারের স্ত্রী।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ২৮ মার্চ সকালে আকিমন নেছা ফরিদপুর থেকে বাসযোগে নিজ বাড়ি উপজেলার আটিপাড়ায় ফিরছিলেন। এ সময় উপজেলার ভাঙ্গাব্রিজে পৌঁছলে অন্য একটি বাসের সাথে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নিলে অবস্থার অবনতি হলে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।