দিনাজপুর জেলা জামায়াতের আমীর মাও. আনোয়ারুল ইসলাম সহ অপর একজনকে শনিবার বেলা সাড়ে ১১টার সময় আটক করেছে পুলিশ।
নবাবগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরিপুর গ্রাম থেকে আনোয়ারুল ইসলাম ও জামায়াতকর্মী রাজু আহমেদকে আটক করে।
এ ব্যাপারে নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন ও ঘোড়াঘাট জামায়াতের আমীর ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে কি কারণে তাদেরকে আটক করা হয়েছে তা এখনও প্রকাশ করা হয়নি।