সারাজীবন আপনাদের পাশে থেকে সেবা করে যেতে চাই: নিক্সন চৌধুরী

‘‘ফরিদপুর-৪ আসনের জনগণ ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে আমাকে না দেখেই ৭৫ ভাগ মানুষ ভোট দিয়েছে তার প্রমাণ আজ পেলাম। জনগণ বঙ্গবন্ধুর দৌহিত্র হিসাবে আমাকে যে কতটা ভালবাসে তা আমি বুঝতে পারছি। এই ভালবাসার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। আমি ৩৫ বছরের অবহেলিত ফরিদপুর-৪ আসনকে মাত্র সাড়ে তিন বছরে উন্নয়নের ছোঁয়া দিয়ে আমার দায়িত্ব পালন করতে চেষ্টা করছি। কিন্তু আজ আপনারা আমাকে আবার যেভাবে ভালবাসার ছোঁয়া দিয়ে কাছের মানুষ হিসাবে নিলেন আমি সারাজীবন আপনাদের পাশে থেকে সেবা করে যেতে চাই।’’
 
শনিবার সকালে উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য প্রদানকালে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী এসব কথা বলেন।
 
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি নিক্সন চৌধুরী উপস্থিত হয়েছেন এমন সংবাদে ঐ ইউনিয়নসহ পার্শ্ববর্তী তুজারপুর ইউনিয়নে জানাজানি হলে শত শত নারী পুরুষ, আবাল-বৃদ্ধ সহ নানা শ্রেণি পেশার মানুষ তাত্ক্ষণিক ভিড় জমায়। কিছু সময়ের মধ্যেই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষের ঢল নামে। তাদের ভোটে নির্বাচিত এমপি নিক্সন চৌধুরীকে এক নজর দেখতে তার সাথে কথা বলতে চেষ্টা করে। মাননীয় এমপি উপস্থিত জনতার সাথে খোলা মনে দীর্ঘ সময় তাদের কথা শোনেন তাদের সাথে পরিবারের লোকের মতো সরাসরি মতবিনিময় করেন। পরে তিনি সকলের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি ফরিদপুর-৪ আসনের জনগণের ভোটে নির্বাচিত হয়েছি এটা যেমন সত্য-ঠিক তেমনি আমি আপনাদের শাসক নই শুধুই সেবক হয়েই এভাবে থাকতে চাই। আপনাদের সুখে দুখে আমি সব সময় থাকব এবং আপনাদের পাশে যাতে থেকে বাকী জীবন সেবা করে যেতে পারি তার জন্য দোয়া করবেন। আজ এখানে আমার কোন জনসভা ছাড়াই শুধু আমাকে ভালবেসে আমাকে এক নজর দেখার জন্য যেভাবে হাজির হয়েছেন আমি আপনাদের ভালবাসায় সকলের কাছে চীর কৃতজ্ঞ হয়ে রইলাম।
 
উপজেলা চেয়ারম্যান শাহাদাত্ হোসেন, তিনি বলেন আগামী নির্বাচনে ফরিদপুর-৪ আসনের জনগন পুনরায় আমাদের সকলের প্রিয় মানুষ এমপি নিক্সন চৌধুরীকে নির্বাচিত করে মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিব। আমারা ফরিদপুর বাসি সব সময়ই নৌকার লোক ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকব। পরাজিত কিছু ব্যক্তি বিভিন্ন সময়ে জনগনকে ভুল বুঝিয়ে নৌকা থেকে আমাদের দুরে রাখতে চায়। সকল অপশক্তিকে ধ্বংস করে আগামীতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার স্বপ্ন সোনার বাংলা গড়তে একত্রিত হয়ে কাজ করব।
 

ইত্তেফাক/মণ্ডল