তানোর (রাজশাহী) সংবাদদাতা
সোমবার সকালে তানোরে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কামারগাঁ ইউনিয়নের দমদমা গ্রামে কৃষি অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মো. ছামসুল হক। উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ডিএমএফ এমদাদুল হক, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আলতাব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।