উৎসবমুখর পরিবেশে কাউখালী উপজেলার উত্তর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১এপিল) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে সভাপতি রেজাউল করিম রতন এবং অলোক কর্মকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কাউখালী উপজেলা নির্বাচন অফিসের তত্ত্বাবধানে কঠোর পুলিশি নিরাপত্তায় উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৪৯৯, যার মধ্যে ৪৮৫জন ভোটার ভোট প্রদান করে। সভাপতি সম্পাদকসহ ৪টি পদের বিপরীতে ১০ জন প্রার্থী সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করে। নির্বাচনে সভাপতি পদে মো. রেজাউল করিম রতন চেয়ার প্রতীকে ৩১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। অপর দু’প্রার্থী বিপুল সাহা মাছ প্রতীকে ৮৩ এবং শাহ মো. কাইউম ছাতা প্রতীকে ৮৩ ভোট পেয়েছে। সাধারণ সম্পাদক পদে অলোক কর্মকার মই প্রতীকে ২০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাকির হোসেন নসু জাকির হোসেন নসু ফুটবল প্রতীকে পেয়েছে ১৮৩ ভোট, সজল দত্ত কাপ-পিরিচ প্রতীকে পেয়েছে ৯০ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে মো. জাকির হোসেন দোয়াত-কলম প্রতীকে ৩১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী শুভ কর্মকার টিউবয়েল প্রতীকে পেয়েছে ১৬৩ ভোট।
প্রচার সম্পাদক পদে নিরাঞ্জন মন্ডল উড়োজাহাজ প্রতীকে ২৬৩ ভোটে নির্বাচি হয়েছেন। প্রতিদ্বন্দ্বী মো. আল-আমিন রাজা টেলিফোন প্রতীকে পেয়েছে ২১৬ ভোট।
কোষাধ্যক্ষ পদে বাদল দেবনাথ, দপ্তর সম্পাদক পদে অলিউর রহমান খোকন, ক্রীড়া সম্পাদক পদে মিজানুর রহমান লিমন, সাংস্কৃতিক সম্পাদক পদে পার্থ প্রতিম সমদ্দার, সমাজসেবা সম্পাদক পদে আহসান হাবিব সিদ্দিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসার মিজানুর রহমান নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।