বিএনপি-জামায়াত জঙ্গিদের মদদ দিচ্ছে : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ডাকে পাকিস্তানের বিরুদ্ধে এই দেশের মানুষ  ৯ মাস যুদ্ধ সংগ্রামের মাধ্যমে দেশ স্বাধীন করেছে। এই দেশে আজ ডিজিটাল বাংলাদেশের সুফল সবাই ভোগ করছে। প্রতিটি ইউনিযনে তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে দেশ-বিদেশে ছেলে-মেয়েদের সঙ্গে ইস্কাইপের মাধ্যমে সহজে কথা বলতে পারছেন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেত্রীত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের সময় দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে।
 
শনিবার দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের কাকনা উচ্চ বিদ্যালয়ের সূবর্ণ জয়ন্তী উৎসবে প্রধন অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
খাদ্যমন্ত্রী বলেন, জঙ্গিদের বিরুদ্ধে জাতীয়ভাবে রাজনীতিবিদ, স্কুল-কলেজ-মাদ্রাসা ছাত্র/ছাত্রীরা, পেশাজীবীসহ সকল শ্রেণির মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে। আর বিএনপি-জামায়াত জোট  জঙ্গি বাহিনীকে মদদ দিচ্ছে।দেশকে অস্থিতিশীল করার জন্য ওই গোষ্ঠি  জঙ্গিবাদকে উসকে দিচ্ছে।  
 
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দূর্জয়, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক।
 
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার মোহাম্মদ শামীম আলম, জেলা আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম জহি, উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, উপজেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন কদ্দুস প্রমুখ।