নেত্রকোনার মোহনগঞ্জের পল্লীতে এক গৃহবধূকে হত্যার অভিযোগে শনিবার তার স্বামী মো. নুরুজ্জামান (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের দূর্গাপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে মো. নুরুজ্জামানের (২৫) সঙ্গে নেত্রকোনা সদর উপজেলার তাতিয়ারপাড় গ্রামের আ. রশিদের মেয়ে মোছা. শারমিন আক্তারের (২০) গত ৭ মাস আগে বিয়ে হয়।
নিহতের পারিবারিক সূত্রে বলা হয়, বিয়ের পর থেকে শারমিনকে যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে নুরুজ্জামান ও তার পরিবার। যৌতুক না দিতে পারায় তাকে হত্যা করা হয়।
পুলিশ সূত্রে বলা হয়, বসত ঘরের ধন্নার সঙ্গে গলায় ওড়না পেচানো অবস্থায় শারমিন আক্তারের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্মে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের চাচা নজরুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
মোহনগঞ্জ থানার ওসি মেজবাহ উদ্দিন জানান নিজ বাড়ি থেকে নুরুজ্জামানকে গ্রেফতার করা হয়।
ইত্তেফাক/কাউছার