শিবগঞ্জে অপহূত কলেজছাত্র উদ্ধার

চার অপহরণকারী আটক

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

শনিবার রাতে শিবগঞ্জের বিনোদপুর এলাকার অপহূত কলেজ ছাত্র হূদয়কে(২১) উদ্ধার করেছে পুলিশ। এ সময় চার অপহরণকারীকে আটক ও মুক্তিপণের ২০ হাজার টাকাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটকরা হলো হেলাল উদ্দিন, ভোদু, এম ও মিঠু।

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সেলিম জানান, ওইদিন সন্ধ্যায় হূদয়কে অপহরণ করে স্থানীয় কয়েকজনের একটি চক্র। এরপর ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি হূদয়ের বাবা পুলিশের সেবা ৯৯৯ নম্বরে কল করে জানালে এসআই রিপনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার আলহাজ শরীফ আহমেদ কারিগরি উচ্চ বিদ্যালয়ের পেছনের আমবাগানে অভিযান চালিয়ে প্রথমে ২০ হাজার টাকাসহ চার অপহরণকারীকে আটক করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।