‘চলিতেছে সার্কাস’-এর আজ শেষ পর্ব

 
দর্শকপ্রিয় দীর্ঘ ধারাবাহিক নাটক ‘চলিতেছে সার্কাস’ আজ শেষ হতে যাচ্ছে। বাংলাভিশনে রাত ৯টা ০৫ মিনিটে ২০৮তম পর্ব প্রচারের মধ্য দিয়ে এর পরিসমাপ্তি ঘটবে।
 
এক ঘণ্টা দৈর্ঘ্যের এই নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জনপ্রিয় নাট্যকার ও নির্মাতা মাসুদ সেজান।
 
নাট্যকার ও নির্মাতা মাসুদ সেজান বলেন, ‘তিল তিল করে একেকটি চরিত্র নির্মাণ করার পর তারা যখন একটি গল্পের ভেতরে বিচরণ করেন তখন দেখতে ভালোই লাগে। যখন গল্পটি শেষ হয়ে যায় তখন এক ধরনের খারাপ লাগা কাজ করে। চলিতেছে সার্কাসের ক্ষেত্রে এই খারাপ লাগার পরিমাণটা আরো বেশি। আশা করি এই আগ্রহ তারা আমার পরবর্তী নাটকের জন্য ধরে রাখবেন। অপেক্ষা করবেন।’
 
ইত্তেফাক/আনিসুর