শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া, খুব ভাল বন্ধু। এক সময় বন্ধুত্বের থেকেও কি বেশি কিছু ছিল তাদের সম্পর্ক। সত্যিই কি অন্য রকম সম্পর্ক ছিল তাঁদের!
সেটা নিয়ে প্রকাশ্যে কেউ মুখ খোলেননি। তবে শাহরুখ একবার সরাসরি প্রিয়াঙ্কার কাছে জানতে চেয়েছিলেন, তিনি শাহরুখের মতো তারকাকে বিয়ে করতে চান কিনা। বহু বছর আগের শাহরুখের বক্তব্যের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
১৭ বছর আগের কথা। ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতার মঞ্চে প্রতিযোগী হিসেবে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা। সামনে প্রশ্নকর্তাদের প্যানেলে রয়েছেন শাহরুখ খান। প্রশ্নোত্তর পর্বে প্রিয়াঙ্কা তুলে নেন শাহরুখের নাম লেখা চিরকুট। শাহরুখ প্রশ্ন করেন, তুমি কাকে বিয়ে করতে চাও? প্রশ্নকর্তাদের প্যানেলে থাকা মহম্মদ আজহারউদ্দিনকে দেখিয়ে বাদশা জানতে চান, আজহার ভাইয়ের মত কোনও দুর্দান্ত খেলোয়াড়কে, যিনি দেশকে গর্বিত করেছেন?
নাকি কোনও ব্যবসায়ীকে, যিনি তোমাকে সোনায় মুড়ে রাখবেন? নাকি আমার মতো কোনও হিন্দি ছবির তারকাকে, যার কঠিন মাল্টিপল চয়েস প্রশ্ন করা ছাড়া আর কোনও কাজ নেই?
বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দেন প্রিয়াঙ্কা। তিনি বলেছিলেন, তার পছন্দ খেলোয়াড়। যখন তিনি বাড়ি ফিরবেন তখন তিনি তাঁকে বলবেন, তিনি তার জন্য গর্বিত, যতটা গর্বিত পুরো দেশ। বলিউড লাইফ।
ইত্তেফাক/আনিসুর