লোপেজ চমৎকার নারী: নতুন সম্পর্ক নিয়ে রড্রিগেজ

 
সাবেক মার্কিন বেজবল খেলোয়াড় অ্যালেক্স রড্রিগেজের সঙ্গে মার্কিন অভিনেত্রী জেনিফার লোপেজ নতুন সম্পর্কে জড়িয়েছেন, এটা পুরনো খবর। তবে এটা নিয়ে এর আগে মুখ খুলেননি লোপেজ বা রড্রিগেজ। এবারই প্রথমবার তা স্বীকার করলেন।
 
এবিসি’র টকশোতে রড্রিগেজ লোপেজের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কথা বলেন। উল্লেখ্য, আন্তর্জাতিক গণমাধ্যমে কয়েক সপ্তাহ ধরে লোপেজ ও রড্রিগেজ প্রেম নিয়ে খবর রটেছে। বেশ কয়েকবার দুজনকে একসঙ্গেও দেখা গেছে।
 
রড্রিগেজ বলেন, আমরা খুব ভালো সময় কাটাচ্ছি। ও খুব চমৎকার, চমৎকার একজন নারী এবং আমার সঙ্গে দেখা হওয়া মানুষদের মধ্যে সবচেয়ে তীক্ষ্ণ সে। একজন দুর্দান্ত মা-ও।
 
লোপেজের সম্পর্কে তিনি আরো বলেন, লোপেজ খুব সাদামাটা জিনিস পছন্দ করে। আমি বলতে চাইছি ও খুব, খুব সাদামাটা একজন মানুষ। পরিবারকে ভালোবাসে। ও খুব ভালো বোনও।
 
লোপেজের সাবেক স্বামী মার্ক অ্যান্থনি। এ দম্পতির জমজ সন্তান রয়েছে। অন্যদিকে রড্রিগেজের নিজেরও দুই সন্তান রয়েছে। তার সাবেক স্ত্রী সিনথিয়া স্কুর্টিস। খবর- ডেইলি মেইল।
 
ইত্তেফাক/আনিসুর