সরাসরি কথা বলবেন রোকেয়া প্রাচী

 
বৈশাখী টেলিভিশনের আড্ডার অনুষ্ঠান ‘আলাপ’ এ এবারের পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  জনপ্রিয় অভিনেত্রী রোকেয়া প্রাচী।
 
কথা বলবেন তার বর্তমান কাজ ও পরিকল্পনা নিয়ে। জানাবেন একান্ত ভাবনার কথা। দর্শকরাও চাইলে সরাসরি ফোন করে অতিথির সাথে কথা বলতে পারবেন।
 
অনুষ্ঠানটি উপস্থাপনায় পারিহা। প্রযোজনায় পলাশ মাহবুব। সরাসরি সম্প্রচারিত হবে আগামীকাল সোমবার সকাল ১০টা ৫০ মিনিটে।
 
ইত্তেফাক/আনিসুর