তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
সোমবার দুপুরে তালার কপোতাক্ষ নদ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পাটকেলঘাটা থানার ওসি রেজাউল ইসলাম রেজা লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, চার/পাঁচদিন আগে হয়তো কে বা কারা হত্যা করে লাশ নদীতে ফেলে দিতে পারে অথবা কোনো দুর্ঘটনায় মৃত্যু হতে পারে। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।